শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার

সৌরভ ঘোষ: [২] সদর উপজেলায় ধরলা সেতুর নীচ থেকে রাজু আহমেদ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বাড়ি চুয়াডাঙ্গার বিরামপুরে বলে জানায় পুলিশ।

[৩] শনিবার সকালে সেতুর নীচে ধরলার পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে কি কারনে ওই যুবক হত্যার শিকার হয়েছে তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।

[৪] স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, গত রাতে কেউ বা কাহারা তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রাখতে পারে।

[৫] এদিকে নিহত রাজুর পুর্ব পরিচিত কুড়িগ্রামের নাগে¦শ্বরী ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন জানান, নিহত রাজু আহমেদ প্রেমের টানে নাগেশ্বরীতে এসেছিল। তার ফেসবুকের মাধ্যমে প্রেম হয় নাগেশ্বরী উপজেলার এক তরুণীর সাথে। পরে গত ১২ ফেব্রুয়ারি সেই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের খবর শুনে সেদিনই ঢাকার কর্মস্থল থেকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আসেন রাজু আহমেদ। কিন্তু বিয়ে ঠেকাতে না পেরে শুক্রবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল তার। এর আগেও একবার রাজু কুড়িগ্রামে এসেছিল বলে জানান মোফাজ্জল।

[৬] সদর থানার অফিসার ইনচার্জ খান মো.শাহরিয়ার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের ময়না তদন্তের পর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানায় ওসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়