শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রিন্স সালমানের ◈ কৃষিতে ঋণ বিতরণে ব্যাংকের বাধ্যবাধকতা বাড়াল বাংলাদেশ ব্যাংক ◈ হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ জনের ◈ জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি ◈ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে ‘লিভ ইন সন্দেহে’ বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা ◈ ছয় মাসে কূটনৈতিক মোড় ঘুরিয়েছে সরকার: মাহদী আমিন ◈ পে-স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত শিগগিরই, বাস্তবায়ন এ বছরেই: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপপুর এনপিপির প্রকল্প পরিচালকের দায়িত্ব পেলেন এলেক্সি ডেইরি

রিয়াদ ইসলাম: [২] রাশিয়ার জেএসসি এএসই এর ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালকের দায়িত্ব পেলেন এলেক্সি ডেইরি। এর আগে তিনি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের প্রধান হিসেবে কাজ করেছেন।

[৩] মি. এলেক্সির দক্ষতা সম্পর্কে এএসই ইসি জেএসসির প্রেসিডেন্ট এবং রোসাটম স্টেট কর্পোরেশনের অপারেশন ম্যানেজমেন্টের প্রথম ডেপুটি ডিরেক্টর জেনারেল আলেকজান্ডার লক্সিন বলেন, যে মি. এলেক্সি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ করার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সুফল বয়ে আনবে।

[৪] এছাড়া লক্সিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সমস্ত দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্যে এবং এ প্রকল্পে ও পারমাণবিক শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখায় সের্গেই লাস্টোস্কিনকে ধন্যবাদ জানান।আলেক্সি ভ্লাদিমিরোভিচ ডেইরি ১৯৮০ সালের ৪ মার্চ নভোভোরোনেঝে জন্মগ্রহণ করেন। সাউথ-রাশিয়ান পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশাজীবন শুরু এটোমটেকএনার্গো ফার্মের ফিউজ নভোভোরোনেঝ শাখায়।

[৫]  তিনি এটোমএনার্গো এক্সপোর্ট আইঅ্যান্ডসির ডেপুটি হেড অব ডাইরেক্টরেট এবং ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ডেপুটি হেড অব ডাইরেক্টরেট হিসেবে কাজ করেন। ২০১৩ সালে তিনি হানহিকিভি এনপিপি এবং ২০১৪ সালে তিনি ইরান এনপিপির দায়িত্ব লাভ করেন।

[৬] আলেক্সি ২০১৮–২০২১ সালে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট পদ লাভ করেন। আলেক্সি পারমাণবিক শিল্পে বিশেষ অবদানের জন্যে মেরিট অফ ফাদারল্যান্ড অ্যাওয়ার্ড (২য় ডিগ্রি) অর্জন করেন, ‘পার্টিসিপেন্ট অফ কন্সট্রাকশন অফ পাওয়ারইউনিট-৪ রস্তভ এনপিপি’ মেডেল (২য় ও ৩য় ডিগ্রি) ও সার্টিফিকেট অর্জন করেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়