শিরোনাম
◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৯ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাশোগজি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য প্রকাশ করবে বাইডেন প্রশাসন

রাশিদুল ইসলাম : [২] সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য প্রকাশের ব্যাপারে ট্রাম্প প্রশাসন অস্বীকার করলেও বাইডেন প্রশাসন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ওয়াশিংটন পোস্ট

[৩] আগামী সপ্তাহে এ তথ্য প্রকাশ করা হবে। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো স্থির সিদ্ধান্তে পৌঁছেছে যে, সৌদি যুবরাজ বিন সালমানের নির্দেশেই খাশোগজিকে হত্যা করা হয়েছে।

[৪] ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগজি। তার নিখোঁজ রহস্য নিয়ে সারাবিশে^ তীব্র প্রতিক্রিয়ার পর তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি সরকার।

[৫] সৌদি কনস্যুলেট কর্মকর্তারা প্রথমে দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনও সন্ধান দেয়নি তারা। হত্যাকাণ্ডের ঘটনায় গত অক্টোবরে সৌদি যুবরাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছেন নিহতের বাগদত্তা। এতে অভিযোগ করা হয়েছে, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে খাশোগজিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছেন।

[৬] সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং তার দৃঢ় অবস্থানের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাটি করেনি।

  • সর্বশেষ