শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি

মনিরুল ইসলাম: [২] আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । আশা করছি আগামী শনিবার ২০ ফেব্রুয়ারি বাবাকে নিয়ে বাসায় ফিরতে পারবো। কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ জানালেন। তিনি বলেন, বাবার অক্সিজেনের মাত্র বেড়ে এখন স্বাভাবিক রয়েছে। তাছাড়া তার বেশকিছু টেস্টের রিপোর্টও ভালো এসেছে। এভাবে কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীবিক অবস্থার কথা জানান।

[৩] কোয়েল আহমেদ বলেন, প্রথমে অক্সিজেনের মাত্রা ৮৩ ছিল, এখন তা ৯৮। তাছাড়া ৫ লিটারের জায়গায় এখন ১ লিটার দেওয়া হচ্ছে। সকালে বুকে সিটি স্ক্যান করা হয়েছে, সেই রিপোর্টও ভালো এসেছে। চিকিৎসক আরও কয়েকটি রিপোর্ট দিয়েছেন, সেগুলো হাতে আসলে আশা করছি আগামী শনিবার বাবাকে নিয়ে বাসায় ফিরতে পারবো। সঠিক সময় বাবাকে হাসপাতালে না নিলে বড় ধরনের সমস্যা হতে পারতো বলেও জানান তিনি।

[৪] উল্লেখ্য, বুধবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে এটিএম শামসুজ্জামানকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চেকআপ করাতে নিয়ে যান কোয়েল। তবে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। এরপর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় প্রবীন অভিনেতা এটিএম শামসুজ্জামানের ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়