শিরোনাম
◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার! ◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুন থেকে নিউজিল্যান্ডের স্কুলে ফ্রি স্যানিটারি পণ্য দেওয়া হবে

রাশিদুল ইসলাম : [২] মেয়েদের মাসের বিশেষ দিনগুলোতে স্বাস্থ্য রক্ষায় যে ঘাটতি রয়েছে তা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে নিউজিল্যান্ডে। গত বছর বিষয়টি নিয়ে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছিল। এনপিআর

[৩] দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন ও শিক্ষামন্ত্রী জ্যান টিনেট্টি জানিয়েছেন এধরনের কর্মসূচি প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও সেকেন্ডারি স্কুল ছাড়াও মাওরি ভাষার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেওয়া হবে।

[৪] জ্যাসিন্ডা বলেন এধরনের ফ্রি স্যানিটারি পণ্য দেওয়ার আরেক লক্ষ্য হচ্ছে দারিদ্র বিমোচন, স্কুলে উপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের সহায়তা করা।

[৫] নিউজিল্যান্ডের শিক্ষামন্ত্রী বলেন শিশু ও তরুণদের জন্যে স্বাস্থ্যকর, সক্রিয়, শিক্ষাগত সুফলের প্রতিবন্ধকতা দূর করা আমাদের লক্ষ্য।

[৬] এ কর্মসূচি বাস্তবায়নে ২০২৪ সাল পর্যন্ত খরচ হবে ১৮ মিলিয়ন ডলার।

[৭] গত বছর পাইলট প্রকল্পে নিউজিল্যান্ডের ওয়াইকাটো অঞ্চলে ১৫টি স্কুলে ৩২শ শিক্ষার্থীকে স্যানিটারি পণ্য দেওয়ার পর ইতিবাচক সাড়া মিলেছে।

[৮] কিডসক্যান নামে একটি দাতব্য প্রতিষ্ঠান বলছে গত বছর নিউজিল্যান্ডে অন্তত ২০ হাজার প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও সেকেন্ডারি শিক্ষার্থীদের এধরনের স্যানিটারি পণ্যের প্রয়োজন ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়