শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে গরু চোরচক্রের সদস্যসহ আটক , দুটি গরু উদ্ধার ও ট্রাক জব্দ

আরিফুর রহমান: [২] মাদারীপুরে গরু চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার চরমুগিরয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার হজিরহাওলা গ্রামের মৃত মালেক চোকদারের ছেলে তুহিন চোকদার (২৩), একই এলাকার বাবু তালুকদারের ছেলে মেহেদি হাসান (২১) ও শাহাদাৎ কাজীর ছেলে সাইফুল কাজী (২০)। এছাড়া সন্দেহভাজন হিসেবে আরো তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তারা হলো, মাদারীপুর সদর উপজেলা হজিরহাওলা গ্রামের মৃত গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার (৩২), একই এলাকার মিজান বেপারীর ছেলে রোমান বেপারী (২৩) ও একলাস বেপারীর ছেলে রানা বেপারী (২৫)।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার চরমুগরিয়া এলাকা থেকে গরু চুরি শেষে ট্রাকে করে পালিয়ে যাচ্ছে চোরচক্র। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে গতিরোধ করে তুহিন চোকদার, মেহেদি হাসান ও সাইফুল কাজী নামে তিনজনকে আটক করে। এ সময় চুরি হওয়া দুটি গরু উদ্ধার ও ট্রাকটি জব্দ করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে আটক তিনজনকে গাড়িতে করে থানার উদ্দেশ্যে রওয়ানা দেয়া শুরু করে। এ সময় আসিফ হাওলাদার, রোমান বেপারী ও রানা বেপারী নামে তিন যুবক বাঁধা দেয় এবং চোরদের ছেড়ে দিতে সুপারিশ করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ৬জনকেই আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

[৫] মাদারীপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, তিন গরু চোরকে হাতেনাতে ধরা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরো তিনজন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়