শিরোনাম
◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ ◈ ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান ‌ক্রিকেট টিম হোটেলের সামনে বিক্ষোভ ◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৮ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্লেন্ডারের ভেতর ছিল সোনার বার

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়া থেকে ঢাকায় আসা দুই যাত্রীর কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব বার তিনটি ব্লেন্ডার মেশিনের ভেতর নিয়ে এসেছিলেন আলমগীর হোসেন (৩৭) ও আমির হোসেন (৩৬) নামের এই দুই যাত্রী। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বেলা আড়াইটার দিকে তাঁরা মালয়েশিয়ার একটি উড়োজাহাজে করে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে কর্মরত এপিবিএন সূত্র জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে আলমগীর হোসেন ও আমির হোসেন মালয়েশিয়ার (ইএ-০৮৭) উড়োজাহাজে ঢাকায় অবতরণ করেন। তাঁরা গ্রিন সিগন্যাল পার হয়ে বিমানবন্দরের বাইরে আসেন। একপর্যায়ে কর্তব্যরত এপিবিএন সদস্যদের সন্দেহ হলে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা তিনটি ব্লেন্ডার খুলে দেখা যায়, বিশেষ কৌশলে পাঁচটি সোনার বার লুকিয়ে রাখা। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। এ ছাড়া তাঁদের কাছ থেকে আরও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও ১২টি মুঠোফোন সেট পায় এপিবিএন।

বিমানবন্দরে কর্মরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) আলমগীর হোসেন বলেন, উদ্ধার হওয়া সোনার দাম ৩৩ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে আসামিরা এপিবিএন কর্মকর্তাদের কাছে দাবি করেন, মালয়েশিয়া প্রবাসী দানেশ তাঁদের হাতে এসব ব্লেন্ডার দিয়ে শরিয়তপুরে জাজিরায় তাঁর স্ত্রীর কাছে পৌঁছে দিতে বলেন। আটক আলমগীর ও আমিরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানবিরোধী ধারায় মামলা হয়েছে। সূত্র: প্রথম আলোকে

  • সর্বশেষ