শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব ধরণের ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় ব্যাটসম্যান নমান ওঝা

স্পোর্টস ডেস্ক: [২] ব্যাড-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান নমান ওঝা। গত সোমবার সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের ৩৭ বছর বয়সী তারকা।

[৩] উইকেটকিপার হিসেবে রঞ্জি ট্রফিতে সবথেকে বেশি ডিসমিসাল বা শিকার ধরার রেকর্ড গড়া নমান ভারতের হয়ে ১টি টেস্ট, ১টি ওয়ান ডে ও ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

[৪] ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে অবসরের কথা ঘোষণা করে নমান বলেন, আমি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করছি। সামনের দিকে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। দীর্ঘ একটা যাত্রা ছিল। দেশ ও রাজ্য দলের হয়ে ক্রিকেট খেলার স্বপ্নপূরণের সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।

[৫] ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের একমাত্র ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নমান ওঝার। ঠিক তার পরেই জিম্বাবুয়ের বিরুদ্ধে ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ওঝা। নমান কেরিয়ারের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেন ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই।

[৬] দু’দশকের দীর্ঘ ডোমেস্টিক কেরিয়ারে নমান ওঝা মোট ১৪৬টি ফার্স্ট ক্লাস, ১৪৩টি লিস্ট-এ ও ১৮২টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেনির ক্রিকেটে ৯৭৫৩ রান করেছেন তিনি। দিল্লি ডেয়ারডেভিলস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলও খেলেছেন ওঝা। - জি নিউজ / ক্রিকইনফো

  • সর্বশেষ