শিরোনাম
◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের নেতারাও যে গরু চোর হতে পারে ধারণা ছিলো না: রিজভী

শিমুল মাহমুদ: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমার একটা ধারনা ছিলো আওয়ামী লীগ বেশ বড় ধরনের চোর। কিন্তু গতকাল, ফেনীর আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করে বলেছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা ছিলো গরু চোর। আওয়ামী লীগের নেতারা যে গরু চোর হতে পারে এটা আমার ধারণা ছিলো না আগে।

[৩] বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশে তিনি এ কথা বলেন।

[৪] আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্য শাজাহান খান এমপির বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করে রিজভী বলেন, আমি প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাকে প্রস্তুত থাকতে হবে। এ শাজাহান খান কিন্তু আপনার খেতাব শুধু নন আপনার জীবনের হুমকিও হতে পারে।

[৫] তিনি বলেন, এই শাজাহান খানরা ৭২ থেকে ৭৫ সময়কালে আওয়ামী লীগের লোকজনদের খুঁজে খুঁজে মেরেছে। তখন তিনি ছিলেন গণবাহিনীর নেতা, মাদারীপুর জেলার জাসদের প্রধান। তার কোন ধরণের ভদ্রতা, সভ্যতা নেই।

[৬] ভারতের স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ’র এক বক্তব্যের সমালোচনা বিএনপির এ মূখপাত্র বলেন, পশ্চিম বাংলায় বিজিপি সরকার গঠিত হলে বাংলাদেশ থেকে একটা পাখিও ঢুকতে দেবে না বলেছেন ভারতের স্বরাষ্টমন্ত্রী। আমি মনে করি বাংলাদেশের পাখিরা যাবে কেনো? আপনাদের দেশের গবেষকরা বলছেন, শতকরা পঞ্চাশ ভাগের উপরে মানুষের সেনিষ্টেশন নেই। তারা রেল লাইনের ধারে, রাস্তার ধারে বাথরুম করে। আমাদের পাখিরা তো পরিচ্ছন্নœ। তার কেনো ভারতে যাবে।

  • সর্বশেষ