শিরোনাম
◈ দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ৬৯১ ◈ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ◈ পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী ◈ রান্না করা মাংস কেন সবুজ হলো? ব্যাখ্যা দিলেন খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ◈ রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী (ভিডিও)  ◈ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস ◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় তালার খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান বরখাস্ত

মজুমদার বাপ্পী: [২] দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানকে (রাজু) তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

[৩] চলতি মাসের ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী- উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন চেয়য়ারম্যানের বরখাস্তের এ আদেশ দেন।

[৪] মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে ওই আদেশের পত্রটি পৌঁছায়।

[৫] মন্ত্রণালয়ের আদেশ পত্রে তিনি উল্লেখ করেন, সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে একটি টিআর প্রকল্পের সভাপতির স্বাক্ষর জাল করে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু প্রায় ৬৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এনিয়ে স্থানীয় এলাকাবাসি তালা উপজেলা নির্বাহী অফিসার এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে প্রমানিত হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে সুপারিশ করে পত্র দেন। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো মর্মে আদেশ দেন।

[৬] তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারিফ-উল-হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

[৭] এদিকে চেয়ারম্যান রাজু দুনীর্তির দায়ে বহিস্কার হয়েছে খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়