শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৮ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টনসিলের ব্যথা দূর করবে ঘরোয়া টোটকা

হ্যাপি আক্তার: [৩] টনসিলের ব্যথার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। ছোট-বড় যে কারোরই এই সমস্যা হতে পারে। ঠান্ডা লাগলে টনসিলে সংক্রমণ হয়ে থাকে। এই সমস্যা হলে গলায় প্রচন্ড ব্যথা হয়। সেই সঙ্গে ঢোক গিলতেও খুব কষ্ট হয়। আর এই ব্যথার কারণে খাবার খাওয়া কঠিন হয়ে পড়ে। মূলত টনসিলে সংক্রমণের কারণেই এই ব্যথা হয়ে থাকে। আনন্দবাজার 

[৪] জিহ্বার পিছনে গলার দেয়ালের দু’পাশে গোলাকার পিণ্ডের মতো যে জিনিসটি দেখা যায়, সেটাই হল টনসিল। সর্দি-কাশির জন্য দায়ী ভাইরাসগুলোর সংক্রামণেই টনসিলে ব্যথা বা সমস্যা দেখা দেয়। মূলত মুখ, নাক, গলা থেকে কোনও প্রকার রোগজীবাণু যাতে কোনওভাবে শরীরে ঢুকতে না পারে, সে দিকেই খেয়াল রাখে টনসিল।

[৫] টনসিলের ব্যথা কমাতে বাজারচলতি নানা ওষুধ রয়েছে ঠিকই কিন্তু ঘরোয়া উপায়েও এর মোকাবিলা করা যায়। জেনে নেয়া যাক ঘরোয়া উপায়গুলো সম্পর্কে-

১) নুন-জল: এক গ্লাস গরম জলে একটু নুন ফেলে তা দিয়ে ভেপার নিলে সহজেই দূর হয় টনসিলের ব্যথা। ভেপার নেওয়ার সময় কান-মাথা জড়িয়ে বসুন। পাখার হাওয়া থেকে দূরে থাকুন।

২) লেবু-মধু: এক গ্লাস উষ্ণ জলে গোটা একটা পাতিলেবুর রস, ১ চামচ মধু ও একটু নুন মিশিয়ে খান। টনসিলে ব্যথা হলে দিনের মধ্যে মাঝে মাঝেই এই পানীয় খান।

৩) গ্রিন টি ও মধু:আধ চামচ গ্রিন টিও এক চামচ মধু দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। দিনে বার তিনেক এই চা খান। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট, এটি জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে। মধুর অ্যান্টিব্যাকটিরিয়াল টনসিলে সংক্রমণ ঠেকায়।

৪) হলুদ ও দুধ:এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন। হলুদ অ্যান্টিইনফ্লেমটরিএবং অ্যান্টিঅক্সিডেন্ট। গলা ব্যথা দূর করতে এর জুড়ি মেলা ভার। তাই হলুদ মেশানো গরম দুধ যেমন সর্দি-কাশি দূর করে, তেমনই টনসিলের ব্যথা দূর করতেও বিশেষ কার্যকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়