শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কুমিল্লায় বসতঘরে আগুনে পুড়ে মা মেয়ের মৃত্যু

অনন্যা অফরিন:[২] দাউদকান্দি উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে মারা গেছেন মা ও মেয়ে। এ সময় ওই বাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

[৩]মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলায় ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে বৈদ্যুতিক চার্জমিটার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা হলেন- একই এলাকার কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (৮)। কালের কন্ঠ,যুগান্তর

[৪]দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া টিনের ঘরে বৈদ্যুতিক সংযোগ ছিল। তবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেননি তিনি।

[৫]খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই বসতবাড়ির চারটি কক্ষ পুড়ে ছাই হয়েছে।

[৬] পরে গৃহবধূ ছালেহা বেগম এবং তার মেয়ে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।তবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই পুড়ে ওই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়