শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত ৭

নিউজ ডেস্ক : মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল লিংরোড শান্তা টাওয়ারের সামনে লেগুনা স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। আহত সাতজন এর  মধ্যে ছয়জন ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন- মুরগির দোকান কর্মচারী মো. শফিক (১৯), আই পি এইচ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র নাইমুল ইসলাম শুভ (১৯), মো. সুমন (২২), মো. শাওন (১৮), মো. রাকিব (১৮), মো. মোমিন (২৪) ও নাজমুল হাসান (২৫)।

আহত নাজমুল জানান, রাত ৯টার দিকে শান্তা টাওয়ারের সামনে পূর্বের এক ঘটনাকে কেন্দ্র করে বসা সালিশি বৈঠকে কাওরানবাজার রেল গেট এলাকার লেগুনা স্ট্যান্ডের চালক পারভেজ ও আলকাছের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন হেলপার হামলা চালান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এমন একটি ঘটনা ঘটেছে সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। জাগোনিউজ, বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়