শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিকশা চালকের মেয়ে থেকে মিস ইন্ডিয়া রানারআপ!

বিনোদন ডেস্ক: লাইমলাইট হিট হওয়ার আগে মানয়া সিং উত্তরপ্রদেশের কুশিনগরে একজন অটোরিকশা চালকের মেয়ে ছিলেন, যিনি কেবল জীবনে কিছু ভয়াবহ সমস্যার মুখোমুখিই হননি, তার কাছে গ্ল্যামার জগত ছিল সম্পূর্ণ নতুন পৃথিবী।

মুকুট জয়ের পর মিস ইন্ডিয়া রানার-আপ মানয়া সিং বলেন, 'বিশ্বকে দেখানোর জন্য নিজের এবং স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলে সমস্ত কিছু সম্ভব, তাই আজ আমি ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০ রানারআপ হয়েছি।'

ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি নিজের জীবনের সংগ্রাম নিয়ে লেখেন, 'আমি অনেক রাত অনাহারে  কাটিয়েছি। রাতে না ঘুমিয়ে দুপুরে কয়েক মাইল হেঁটেছি। আমার রক্ত, ঘাম এবং চোখের পানি আমাকে স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছে। অটো চালকের মেয়ে হওয়ার দরুন বেশিদিন স্কুলে পড়ার সুযোগ হয়নি। ১৪ বছর বয়স থেকেই কাজ শুরু করি।'

প্রচন্ড পরিশ্রমী, আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী মানয়া সিং এভাবেই নিজের স্বপ্ন পূরণে সমর্থ হয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়