শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় গাঁজাসহ আটক সুন্দরী রিনা !

রাজু চৌধুরী : ৫০০ গ্রাম গাঁজা সহ ০১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জনসংযোগ কর্মকর্তা শাহ্ মুহাম্মদ আব্দুর রউফ জানান, মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিবি- বন্দর) মোঃ গোলাম ছরোয়ার এর নেতৃত্বে ১১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরীর আকবরশাহ থানাধীন শহিদ লেইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা গাঁজা ব্যবসায়ী রিনা বেগম প্রকাশ সুন্দরী রিনাকে (৪২) গ্রেপ্তার করে। তার স্বামী-মৃত সোলেমান প্রকাশ বাবুল। রিনা শহিদ লেইন (পাঞ্চাবী লেইনস্থ) রেলওয়ে কলোনীর মোঃ বাবুলের সেমিপাকা ভাড়াঘর এর বাসিন্দা।

তার ব্যক্তির বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়