শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাইগারদের হোয়াইটওয়াশ করার আনন্দ নিয়ে রাত ১টায় ঢাকা ছাড়বে ভঙ্গুর ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশের বিপক্ষে সফল টেস্ট সিরিজ শেষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টায় দেশের উদ্দেশে উড়াল দিবে ওয়েস্ট ইন্ডিজ দল।

[৩] এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে করে ঢাকা ছেড়ে যাবে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ছাড়ার ব্যপারটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াশিম খান। প্রায় দেড় মাসের লম্বা এই সফরের জন্য গত ১০ জানুয়ারি বাংলাদেশে আসে উইন্ডিজ ওয়ানডে ও টেস্ট দল।

[৪] শুরুতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা। তবে টেস্ট সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফিল সিমন্সের শিষ্যরা। প্রথমে চট্টগ্রামে আর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবায় তারা।- বিসিবি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়