শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৭ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে মামলা, পুলিশি তদন্ত চলছে

স্পোর্টস ডেস্ক : [২] সমস্যায় যুবরাজ সিং। ‘জাতিবিদ্বেষী মন্তব্য’ করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করে দিয়েছে হরিয়ানা পুলিশ। যুবিকে একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।

[৩] ২০২০ সালের জুনে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে হাজির হয়েছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। সেখানেই যুবেন্দ্র চাহালের টিকটক ভিডিও বানানো প্রসঙ্গে একটি মন্তব্য করেছিলেন যুবরাজ। যা নিয়ে তৈরি হয় বিতর্ক।

[৪] অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেছেন যুবি। জাতপাত নিয়ে করা মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, আমি কখনওই জাতপাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই।

[৫] আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাদের হিতে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন। বুঝতে পেরেছি আমার কথায় কিছু মানুষের খারাপ লেগেছে। যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে থাকি, তার জন্যে ক্ষমা চাইছি। যদিও তাতে বরফ গলেনি। সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর।

[৬] হরিয়ানার হিসারের এক আইনজীবী এই ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই যুবরাজের বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করা হয়েছে। হাঁসি থানায় বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের একাধিক ধারাতেও কেস দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের হওয়ার পর এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি যুবির। - আজকাল / এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়