শিরোনাম
◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাত-পায়ের রেখাবিহীন পরিবার (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : রাজশাহীর পুঠিয়ায় হাত-পায়ের রেখাবিহীন পরিবারটির সমস্যা নিরূপণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি কয়েকটি সুপারিশসহ একটি প্রতিবেদনও জমা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা, এটি বিরল রোগ 'অ্যাডারমেটোগ্লাইফিয়া'। তবে পুরোপুরি নিশ্চিতের জন্য বিদেশে পাঠানো জরুরি।

২০০৮ সালে আঙুলের ছাপ দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন, অমল সরকার। হাত-পায়ের তালুতে কোথাও রেখা না থাকায়, তার এনআইডিতে লাল কালিতে লেখা হয়, আঙুলের ছাপ নেই।

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এই পরিবারকে আবারও ডেকে পাঠানো হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সমস্যা চিহ্নিতে কেস স্টাডি করে, সরকারের কাছে সুপারিশ আকারে প্রতিবেদন পাঠানোর উদ্যোগও নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের হয়ে কাজটি শুরু করেন, চিকিৎসক জান্নাতুল ফেরদৌস। এক মাস তথ্য যাচাই-বাছাই শেষে, সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করেন, জেলা সিভিল সার্জনের কাছে।

সুপারিশে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বিরল রোগ অ্যাডারমেটোগ্লাইফিয়া। তবে তা নিশ্চিতের জন্য 'জেনেটিক মাইক্রো অ্যারি টেস্ট' প্রয়োজন। যা দেশে সম্ভব নয়।

জান্নাতুল ফেরদৌসের মতে, মানব শরীরে স্মারকার্ড ওয়ান জিনের মিউটেশনই, এমন পরিস্থিতির জন্য দায়ী। জানান, দেশে এ ধরনের রোগে আরও কেউ আক্রান্ত থাকলে, তাদের নিয়েও কাজ করতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়