শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিরে আসা অভিবাসীদের তথ্য সংরক্ষণের সমন্বিত ডাটাবেজের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] সোমবার অভিবাসীদের উন্নত তথ্য ব্যবস্থাপনায় ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধনের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিশেষ করে করেনাকালীন সময়ে অভিবাসীদের ডাটাবেজের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি।

[৩] অভিবাসনের পূর্বে অভিবাসীদের দক্ষতা বৃদ্ধিতে আমরা বিনিয়োগ করেছি এবং তাদের সেই দক্ষতা এখন কাজে লাগাতে হবে।

[৪] ‘রিটার্নিং মাইগ্রেন্টস ম্যানেজমেন্ট অব ইনফরমেশনসিস্টেম, ‘রেমিমিস’ রেমিমিস প্লাটফর্ম অভিবাসীদের সঠিক পুনরেকত্রীরণে সহযোগিতা করবে এবং অভিবাসনে সুশাসন প্রক্রিয়া নিশ্চিত করবে।

[৫] ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশন প্রধান রেনসে টিরিঙ্ক বলেন, রেমিমিস প্লাটফর্ম সরকারকে আগমাীতে উপাত্তভিত্তিক সঠিক নীতি তৈরিতে সহায়তা করবে।

[৬] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন বলেন, হালনাগাদকৃত তথ্য নিশ্চিত, অভিবাসন ব্যবস্থার উন্নয়নে রেমিমিস প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য সবাইকে আহবান জানাই।

[৭] আইওএম বাংলাদেশ মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন, এ ধরণের উপাত্তভিত্তিক অভিবাসন ব্যবস্থাপনা সিস্টেম তৈরিতে সরকারের চলমান প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।

[৮ রেমিমিস প্লাটফর্মটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে। প্রকল্পটি বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাস্তবায়ন করছে।

[৯] প্ল্যাটফর্মের তত্ত্বাবধানে থাকবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

 

  • সর্বশেষ