শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারলে সবারই মেজাজ খারাপ হয়, গতকাল ছিলো আমার রাগের কথা: পাপন

রাহুল রাজ: [২] ঢাকা টেস্টে হারের পর সংবাদমাধ্যমে হতাশা প্রকাশ করে ত্রিকেটার, কোচ ও টিম ম্যানেজম্যান্টের উপর ক্ষোভ ঝাড়েন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। চোখের সামনে থেকে দলের এমন হার মেনে নিতে পারছিলেন না তিনি। সোমবার হারের পরের দিনে এসেও হতাশা প্রকাশ করলেন বিসিবি বস। যদিও বললেন, গতকালকের কথা ছিল তার রাগের কথা।

[৩] সোমবার ১৫ ফেব্রুয়ারি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে গিয়ে দল নিয়ে আরও একবার হতাশা প্রকাশ করলেন নাজমুল হাসান। মানসিকতায় পরিবর্তন আনতে বলছেন তিনি। স্পিন ছাড়া খেলা যাবে না, এই চিন্তা থেকেও বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন তিনি।

[৪] বিসিবি সভাপতি বলেন, হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কাল ছিলো রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের উন্নতি করতে হবে, এ উপলব্ধিটা আসতে হবে।

[৫] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুজন পেসার কেন খেলানো হয়নি, এর কারণ খুঁজে পান না বিসিবি সভাপতি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান মনে করেন, শুধু স্পিনের ওপর ভরসা করলে চলবে না। তিনি বলেন, ‘মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না, এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।’

[৬] ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন, তা মেনে নিতে পারছেন না নাজমুল হাসান। তার মতে শট বাছাই নিয়ে ভাবতে হবে। পাশাপাশি পরিকল্পনা ও কৌশল ছাড়াও আর অনেক কিছুতে পরিবর্তন আনতে হবে। টেস্টের জন্য আলাদা দল গঠনের কথাও বলছেন তিনি।

[৭] তিনি আরও বলেন, শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এ শটে কেউ আউট হয় না। কৌশল এবং পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে। টেস্টের জন্য আলাদা দল থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়