শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৭ হাজার টাকা জরিমানা

স্বপন দেব: [২] সোমবার (১৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজার রাজনগর উপজেলার বানারাই বাজার, মাদ্রাসা বাজার, রাজনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসি এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করার তাকে রাখা, একই ফ্রিজে বাচ্চাদের খাদ্য ও কাঁচা খাদ্য পণ্য সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, ট্রের্ড লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বানারাই বাজারে অবস্থিত হাসান ভেরাইটিজ ষ্টোরক ২ হাজার ৫ শত টাকা, মাদ্রাসা বাজারে অবস্থিত তাহসিনা এন্ড তাসমিনা ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, রাজনগর রোডে অবস্থিত জ্যোতি ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

[৪] এ অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেনও কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

 

  • সর্বশেষ