শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুর পৌর নির্বাচনে আবারও মেয়র হলেন আ’লীগের কাইয়ুম

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: [২] জেলার হোসেনপুর পৌর নির্বাচনে দ্বিতীয়বারের মত এবার ও মেয়র হলেন আ’লীগের নৌকা প্রতীক নিয়ে আবদুল কাইয়ুম খোকন।

[৩] তিনি তার নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে ৩ হাজার ৬৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। স্বতন্ত্র আ’লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হোসেন হাছু পেয়েছে ৪ হাজার ৪৫১ ভোট।

[৪] দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

[৫] চতুর্থ দফায় অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৯ হাজার ৫৬ ভোটের জন্য মেয়র পদে ৪ জন,কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জনসহ মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।

[৬] ক্ষমতাসীন আ’লীগের নৌকা প্রতীক মো:আবদুল কাইয়ুম খোকন পেয়েছেন ৭ হাজার ৫১৭ ভোট, স্বতন্ত্র আ’লীগের সৈয়দ হোসেন হাছু নারিকেল গাছ পেয়েছে ৪ হাজার ৪৫১ভোট, বিএনপির ধানের শীষ মো:মাহবুবুর রহমান পেয়েছেন ২হাজার ৪৫ ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীক মাওলানা আছাদুজ্জামান পেয়েছেন ৭৮৭ ভোট।

[৭] ৯টি কেন্দ্রের মধ্যে ০১ নং কাইছমা পদুরগাতী দারুল আরবার ইবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্রে কাউন্সিলর মো: আবুল হোসেন(উটপাখি) ও মাসুম বাবুলের কর্মী সমর্থকদের মধ্যে সকালে দু’তিনবার দাওয়া-পাল্টা দাওয়ার অভিযোগ পাওয়া গেলে র্যােব, বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৮] মোট ১৯ হাজার ৫৬ ভোটের মধ্যে । যা মোট ভোটের হার ছিল শতকরা । সর্বপুরি পহেলা ফাল্গুনের এ ভালবাসা দিবসে ভোটারদের তুষ্ট করতে অনেক জায়গায় ভোটারদের ফুল দিয়ে ও বরণ করতে দেখা যায়।

 

  • সর্বশেষ