শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে বুবলির উপহার

আমিরুল ইসলাম : অল্প সময়ের মধ্যেই সবার দর্শকপ্রিয় অভিনেত্রী হয়ে যান শবনম বুবলি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার মানুষদের জন্য তিনি উপহারও রেখেছেন। ১৪ ফেব্রুয়ারি বুবলি তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে একটি গানের অংশ বিশেষ গিটারে তুলেন তিনি।  এ সময় বুবলি বলেন- সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার মনে হচ্ছিলো, বিশেষ দিনটি ভালোবাসার মানুষের সঙ্গে বিশেষভাবে কাটাই। যারা একটু হলেও আমাকে পছন্দ করেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সূত্র : ডেইলি-বাংলাদেশ ডটকম

ছোটবেলা থেকেই গিটারের প্রতি বুবলির বাড়তি আগ্রহ রয়েছে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। কিন্তু মিউজিক ভীষণ পছন্দ করি। বিশেষ করে ইন্সট্রুমেন্ট। ছোটবেলা থেকেই গিটার ও পিয়ানো আমার কাছে বিশেষ। সেই জায়গা থেকেই আজকে আপনাদের জন্য গিটার প্লে করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়