শিরোনাম
◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটিতে আ’লীগের মেয়র প্রার্থীর পুনরায় নির্বাচিত

চৌধুরী হারুনুর রশীদ: রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী বিপুল ভোটে পুনরায়  নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২২ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্ধী বিএনপির অ্যাডভোকেট মো.মামুনুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট। ভোট গণনা শেষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার শফিকুর রহমান এসব নির্বাচনি ফলাফল ঘোষণা করেন।

এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেন ৫ জন। সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর জয়ী হয়েছেন, জ্যোস্না বেগম (১, ২ ও ৩), নির্মলা দেওয়ান (৪, ৫ ও ৬) এবং জুবাইতুন নাহার (৭, ৮ ও ৯)।  সাধারণ ওয়ার্ডে জয়ী কাউন্সিলররা হলেন- মো. হেলাল উদ্দিন (১ নম্বর ওয়ার্ড), করিম আকবর (২ নম্বর ওয়ার্ড),  পুলক দে (৩ নম্বর ওয়ার্ড),  মো. নুরুন্নবী (৪ নম্বর ওয়ার্ড), বাচিং মারমা (৫ নম্বর ওয়ার্ড), রবি মোহন চাকমা ( ৬ নম্বর ওয়ার্ড), জামাল উদ্দিন (৭ নম্বর ওয়ার্ড),  কালায়ন চাকমা (৮ নম্বর ওয়ার্ড) এবং সন্তোষ কুমার চাকমা (৯ নম্বর ওয়ার্ড)।এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও করে রেখেছে ২নং ওয়ার্ডের গাজর প্রতীক প্রার্থী আবদুল মালেক । তার সমর্থকদের ধারণা কাউন্সিলার প্রার্থী হারিয়ে দেয়া হয়েছে । আব্দুল মালেক এর প্রাপ্ত ভোট ১২১০ নির্বাচিত আব্দুল করিম ভোট পেয়েছেন ১৬৫৮ ভোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়