শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতান্ত্রিক রাজনীতিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: জিয়াউদ্দিন আহমেদ বাবলু

শাহীন খন্দকার: [২] পৌর নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও কারচুপির অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাথে সাক্ষাৎ করে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এসব কথা বলেছেন।

[৩] তিনি রোববার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমকে আরও বলেন, দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

[৪] নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের মুল বিষয় ছিলো পটিয়া, লালমনিরহাট, রাঙামাটি ও রামগতি পৌর নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসীরা প্রশাসনের চোখের সামনে ভোট কেন্দ্র দখল করেছে। সন্ত্রাসের কারণে এই সকল ভোট কেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

[৫] ভোট দিতে আসা ভোটাররা দৌড়ে পালিয়েছেন, সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি নির্বাচনে। নির্বাচনে এমন পরিবেশে ভোটের প্রক্রিয়া ভেঙে চুরমার হয়ে গেছে। যা দেশ ও জাতির জন্য অশনি সংকেত। জাতীয় পার্টি কখনোই প্রশ্নবিদ্ধ ভোট ব্যবস্থা সমর্থন করেনা।

[৬] জাতীয় পার্টি মহাসচিব আরো বলেন, বিগত স্থানীয় ও জাতীয় নির্বাচন অনিয়মের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে অবগত করা হয়েছে। তা থেকে নির্বাচন কমিশন এখনো বের হতে পারেনি। গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

[৭] সাংবাদিকদের প্রশ্নে জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আশ্বাস দিয়েছেন। তিনি প্রতিটি অভিযোগের তদন্ত করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থার ও আশ্বাস দিয়েছেন বলে জানান। এসময় তার সাথে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ