শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যারাডোনার মৃত্যু ইস্যুতে এবার দুই নার্সের বিরুদ্ধে তদন্ত

স্পোর্টস ডেস্ক: [২] ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তার চিকিৎসা চলাকালীন দায়িত্বরতদের কোন প্রকার অবহেলা ছিলো কি না তার তদন্ত চলমান। সেই তালিকায় এবার যুক্ত হলো দু’জন নার্স এবং একজন ফিজিও থেরাপিস্ট। যদিও তাদের আইনজীবীর জোর দাবি, দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন তারা। সেখানে কোনো প্রকার অবহেলা ছিল না।

[৩] সাড়ে তিন মাস আগে মারা গেছেন ম্যারাডোনা। তবে এখনও তদন্ত চলছে তার মৃত্যু রহস্য নিয়ে। কোনো অপঘাতে নয়, এ বিষয়টি পরিষ্কার। কিন্তু অসুস্থ ম্যারাডোনার চিকিৎসা সেবায় কারো কোন প্রকার অবহেলা ছিল কি না, তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারছে না তদন্তকারীরা।

[৪] তদন্তকারী কর্মকর্তা কার্লোস দিয়াজ বলেন, ম্যারাডোনার মৃত্যু আর্জেন্টিনার জন্য অনেক বড় ক্ষতির। এটা এখনো জাতিকে কষ্ট দিচ্ছে। আমার কাছে মনে হয় বিষয়টি পরিষ্কার হওয়া উচিৎ। তার চিকিৎসা নিয়ে কোন গাফিলতি হয়েছে কিনা সেটাই তদন্ত করা হচ্ছে।

[৫] যদিও ম্যারাডোনার মৃত্যু রহস্য নিয়ে এখন পর্যন্ত যাদের ঘিরে তদন্ত হয়েছে, সেখানে কোনো ত্রুটি পায়নি কর্মকর্তারা। এবারও আইনজীবীর মাধ্যমে নিজেদের নির্দোষ দাবি করেছেন অভিযুক্তরা।

[৬] আইনজীবী রুডলফো বাক বলেন, দুটো বিষয় নিয়ে তদন্ত চলছে। ম্যারাডোনা অ্যালকোহল জাতীয় কোন কিছু নিয়েছিলেন কি না এটাই মূলত দেখা হচ্ছে। এবং সেখানে কোনো নার্স বা চিকিৎসক জড়িত ছিলেন কি না এটা তদন্তাধীন। তবে আমি স্পষ্ট করে বলতে পারি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন না।

  • সর্বশেষ