শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালেন্টাইন দিবস উপলক্ষ্যে বাইডেন জানালেন, জিলকে দেখার কিছুক্ষণ পরই মনে হয়েছে বিয়ে করতে

দেবদুলাল মুন্না: [২] পিপল ম্যাগাজিনে ভিডিও সাক্ষাৎকারে জো বাইডেন এবং তার স্ত্রী ড. জিল বাইডেন নিজেদের ৪৩ বছরের সুখী দাম্পত্যের গোপন কথা শেয়ার করেছেন। তারা জানান, কখন এবং কিভাবে তারা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এটি গতকাল রোববার প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

[৩] বাইডেন বলেন, জিলের সঙ্গে দেখা হওয়ার অল্প সময়ের মধ্যেই তাকে বিয়ে করতে চেয়েছিলাম। প্রত্যেকে মনে করে বিয়েতে দুই পক্ষের সমান আগ্রহ থাকতে হয়। কিন্তু এটা ঠিক নয়। কখনো কখনো কম বেশি হলেও হয়। এখানে পারস্পারিক বোঝাপড়াটাই আসল। আমরা দুজন দুজনকে সবসময় সমর্থন দিয়েছি।

[৪] বাইডেন বলেন, দুজনে এতটা পথ হাঁটার একথা বলতে পারি, মাঝে মাঝে সম্পর্কের ভেঙে যাওয়া জায়গাগুলি আরও শক্তিশালী করা উচিত । তিনি বলেন, সময়ের সাথে সাথে আমরা এটাই অর্জন করার চেষ্টা করেছি এবং সেখান থেকেই শিখেছি।

[৫] জো বাইডেন অনুষ্ঠানের শেষে বলেন, যত সময়ই লাগুক না কেন একে অপরকে জানাটা গুরুত্বপূর্ণ। জিল এখনো সেই চেষ্টা করে। আর আমার হৃদয়ও তার জন্য ব্যাকুল থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়