শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৪ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে যেসব দেশ করোনার টিকা দিতে আগ্রহী, সবই গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

মহসীন কবির: [২] কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস আ্যান্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্থর স্থাপন  অনুষ্ঠানে গণভবন থেকে রোববার ভার্চ্যুয়ালে যোগ দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় যা যা করণীয় তার সব করেছে সরকার, ফলে এই ভাইরাস বাংলাদেশে এখন অনেকটাই নিয়ন্ত্রিত। ডিবিসি ও যমুনা টিভি

[৩] প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করেছে সরকার। করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে দ্বিধা কেটে গেছে। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে সরকার কাজ করছে। এছাড়া ভ্যাকিসন নিলেও স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

[৪] শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে হত্যা করা হয়েছে। ৭৫ এর পরবর্তী শাসকরা দেশের মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতকে উন্নত করা জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়