শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

রিয়াদ ইসলাম: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিন জন আহত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাবনা সুগার মিলসের সামনে দাশুড়িয়া-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মৃত হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৮) ও আবুল হোসেন সরদারের ছেলে মনোয়ার হোসের রঞ্জু (৫৫)।  তাঁরা সকলে পাবনা শহরের কুটিপাড়া মহল্লার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে একটি মাইক্রোবাস ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মহাসড়কের পাশে দাঁড়ানো ভেকু (এক্সকাভেটর-মাটি কাটা মেশিন) বহনকারী বিকল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর ও রঞ্জু ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন চালকসহ আরও তিনজন ব্যাক্তি। এ অবস্থায় খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. জিহাদ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়