শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪১ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছি: ইসি সচিব

শরীফ শাওন: [২] নির্বাচনে অনিয়ম রোধে প্রতি কেন্দ্রে ৩-৪ জন অস্ত্রধারী পুলিশসহ অঙ্গীভূত ১১ থেকে ১৩ জন সদস্য থাকবেন। একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। রিটার্নিং কর্মকর্তার চাহিদার ভিত্তিতে ২৭ স্থানে র‌্যাব ও বিজিবি টিম বাড়ানো হয়েছে। প্রতি ওয়ার্ডে একটি করে র‌্যাবের টিম থাকবে, পুলিশের টিম থাকবে।

[৩] শনিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সচিব হুমায়ুন কবীর আরও বলেন, রোববার ৩৪ জেলায় ৫৫ পৌরসভার নির্বাচনে ল এন্ড অর্ডার যেন ঠিক থাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের নিয়ম প্রতিপালনে রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

[৪] হুমায়ুন কবীর বলেন, এই নির্বাচনে অপ্রিতিকর ঘটনা রুখতে ডিআইজি থেকে এসপি, ডিসি, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। টার্গেট অনুযায়ী ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন হবে।

[৫] তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ডোর টু ডোর প্রস্তুতি থাকে। দুএকটি স্থানে অপ্রিতিকর ঘটনা ঘটে। তৃতীয় ধাপে এমন দুটি অভিযোগ পেয়েছি। সামান্য অনিয়ম হলেও সেগুলো তদন্ত হয়েছে এবং প্রতিবেদন আমাদের কাছে এসছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আমরা কমিশনকে অবহিত করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়