শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রবৃদ্ধি, কিন্তু বাংলাদেশের রফতানি বাড়ল মাত্র ০.৮৯ শতাংশ ◈ মৃত্যুদণ্ডের বিধানেও কমছে না ‘পাগল করা’ মাদকের বিস্তার ◈ সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার ◈ ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রশংসা, ওয়াশিংটনে বিক্ষোভের মুখে নেতানিয়াহু ◈ দেশের ২১ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে নতুন মুখ ◈ সিলেটে সমাবেশ ঘিরে উত্তাপ: আলেম অবমাননার অভিযোগে প্রতিবাদ, লেবার পার্টির বিরুদ্ধে ব্যবস্থা দাবি ◈ পার‌লেন না রা‌কিব, কমনওয়েলথ গেমসে শেষ আটেই বিদায় নি‌লেন ◈ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ◈ টুথপেস্টের পর এবার দেশের সয়াবিন তেলে ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক দূষণ, খোলা তেলে ঝুঁকি সবচেয়ে বেশি ◈ সুপারশপে আগুনে দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি, জানা গেল পরিচয়

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই। বিএনপি এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক এবং মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক। বিএনপির নির্বাচন বিমুখ রাজনীতি, অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে।

[৩] তিনি বলেন, প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বে স্বাধীনতার চেতনা বিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে। কারা মুক্তিযুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যার বেনিফিশিয়ারি, কারা এদেশে খুনিদের বিচার চাওয়ার অধিকার হরণ করেছিল, তা নতুন প্রজন্ম জানতে পারছে বলেই বিএনপির গাত্রদাহ।

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রোববার সারাদেশে চতুর্থ ধাপের ৫৫টি পৌরসভা নির্বাচন হবে। শেখ হাসিনা সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূলবোধের প্রতি শ্রদ্ধাশীল। আগের তিন ধাপের নির্বাচনের ধারাবাহিকতায় নির্বাচনও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সরকার পৌরসভা নির্বাচনে ভোটারদের অবাধ ভোটাধিকার প্রয়োগে কোনো রূপ হস্তেক্ষেপ করবে না।

[৫] ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রচারে কেন্দ্রীয় নারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের বক্তব্য পত্রিকায় প্রকাশিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে এ নিয়ে প্রকৃত তথ্য জানতে কথা হয়েছে। তার বক্তব্যের অডিও এবং ভিডিও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কোনও অরাজনৈতিক বক্তব্য যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আওয়ামী লীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যার যার খুশি মতো বক্তব্য কোনোভাবেই প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ।

[৬] শনিবার তার বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়