শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাকফুটে বাংলাদেশ, ১১৩ রানে লিড নিয়ে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক: [২] মিরপুর টেস্টেও প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ২৯৬ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। এতে ১১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ক্যারিবিয়ানরা। দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। বাংলাদেশের হয়ে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম তুলেন হাফ সেঞ্চুরি।

[৩] শনিবার দিনের শুরুতে স্কোর বোর্ডে ১০৫ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। হাতে ছিল ছয় উইকেট। রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে ফিরে যান মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। ৮৬ বলে ১৫ রান করেন মিঠুন। ১০৫ বলে ৫৪ রান তুলেন মুশফিক।

[৪] সপ্তম উইকেটে ১২৬ রানের জুটি গড়েন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৯২তম ওভারের দ্বিতীয় বলে অফস্পিনার কর্নওয়ালের সেই জুটি ভাঙেন। ১৩৩ বলে ৭১ রান তুলে বিদায় নেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন। একই ওভারের পঞ্চম বলে ফিরে যান নাইম হাসান। তিন বল খেলে শূন্য হাতে মাঠ ছাড়েন তিনি। দুইজনর ক্যাচই ধরেন জার্মেইন ব্ল্যাকউড। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়