শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২০ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জের দিরাইয়ে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

জাকারিয়া হোসেন : [২] জয়তুন বিবি (৪৫) নামের ওই মহিলা উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তম মিয়ার স্ত্রী।

[৩] শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিরাই শ্যামারচর রোডের চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] মহিলার সঙ্গে থাকা স্বজন সাহেদা বেগম জানান, তারা সিলেট যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাজানগর বাজারে এসে ইজিবাইক চড়ে দিরাই বাসস্ট্যান্ডে আসছিলেন। চকবাজার এলাকায় আসার পর জয়তুন বিবির গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তেই টান খেয়ে গাড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি।

[৫] পরে, তাকে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জয়তুন বিবিকে মৃত ঘোষণা করেন।

[৬] দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়