শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩০ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের নীতি পাল্টে ২৫ হাজার আশ্রয়প্রার্থীকে যুক্তরাষ্ট্রে নিচ্ছে বাইডেন প্রশাসন

রাশিদুল ইসলাম : [২] আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম ব্যাচের আশ্রয়প্রার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে। হাজার হাজার আশ্রয়প্রার্থী ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে অপেক্ষা করছে। অভিবাসন আদালতে তাদের ব্যাপারে সুরাহা হলে যুক্তরাষ্ট্রের সীমান্তে পা রাখবে এসব মানুষ। নিউআরব

[৩] প্রথম ধাপের ২৫ হাজার আশ্রয়প্রার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে দুটি সীমান্ত দিয়ে। দিনে ৩শ জন করে।

[৪] ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন মাইগ্রেট প্রটেকশন প্রটোকল গ্রহণ করলে মেক্সিকোতে ৭০ হাজার মানুষ আটকে যায় যারা এখন যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অপেক্ষায় আছে। বাইডেন প্রশাসনের এক বিরাট সিদ্ধান্তেই তারা ধাপে ধাপে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে যাচ্ছে।

[৫] তবে এসব মানুষের পক্ষে আইনজীবী পাওয়া এক কঠিন ব্যাপার। আদালতে তাদের যুক্তরাষ্ট্রে আশ্রয়ের দাবির স্বপক্ষে যুক্তি প্রদর্শন আরো কঠিন।

[৬] হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেয়োরকাস বলেছেন প্রেসিডেন্ট বাইডেনের দেওয়া পরিস্কার প্রতিশ্রুতি অনুযায়ী মানবিক ও নিরাপদে যৌক্তিকভাবে এসব আশ্রয়প্রার্থীর আবেদন বিবেচনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়