শিরোনাম
◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সাফল্যে আমরা খুশি: পাকিস্তানের হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক: [২] ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের সাথে পুরোনো সব যোগাযোগ পুনরুজ্জীবিত করতে চায় তার দেশ। যাকে উভয়েই লাভবান হতে পারে। এ জন্য যত দ্রুত সম্ভব পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার মনোযোগ দিতে চাচ্ছি।

[৩] তিনি বলেন, যৌথ অর্থনৈতিক কমিশনের আলোচনা অনেক দিন ধরে হচ্ছে না এবং এটা ফের শুরু হলে আলোচনা করার মতো অনেক প্রকল্প পাওয়া যাবে।

[৪] হাইকমিশনার বলেন, আমরা সার্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তবে সব দেশকেই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সমৃদ্ধি ও নিরাপত্তা একচেটিয়া হতে পারে না।

[৫] রোহিঙ্গা ইস্যুতে পাকিস্তানের ভূমিকা ছিল খুবই লক্ষণীয় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এর প্রশংসা করেছেন।

[৬] তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাসনে পাকিস্তান জোর দিচ্ছে এবং ওআইসি ও জাতিসংঘের কাজ করে যাচ্ছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়