শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাজনে পাওয়া করোনার নতুন ধরন ৩ গুণ বেশি সংক্রামক

ডেস্ক রিপোর্ট: আমাজনে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরণ তিন বেশি সংক্রামক হতে পারে বলে আশঙ্কা করছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়। তবে এ নিয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি ব্রাজিল সরকার।

সংক্রমণের দ্বিতীয় ঢেউতে আমাজন বন সংলগ্ন শহর মানাউসে করোনার নতুন ধরন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যমন্ত্রী

এডুয়ার্ডো পাজুয়েলো আশ্বস্ত করার চেষ্টা করেন যে, সাম্প্রতিক মাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়া অপ্রত্যাশিত হলেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

সিনেটে তিনি আরও বলেন, এ বছরের জুনের মধ্যে ব্রাজিলের অর্ধেক জনগণকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হবে এবং বাকিদের দেওয়া শেষ হবে বছরের শেষ নাগাদ।পাজুয়েলো বলেন, ঈশ্বরকে ধন্যবাদ। আমরা বিশ্লেষণ থেকে যে ধরনের তথ্য পেয়েছি তা থেকে বুঝা যাচ্ছে যে ভ্যাকসিন এই নতুন ধরনের বিরুদ্ধে কাজ করছে। তবে এটি বেশি সংক্রামক।

ব্রাজিলে গত তিন সপ্তাহ আগে চীনের সিনোভ্যাক বায়োটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ শুরু করে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত ৯৭ লাখ ১৬ হাজার ২৯৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯৭ জন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ