শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৬ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়র তাপসের সাথে তুরস্কে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রেড ক্রিসেন্ট মানুষের দুর্যোগে মানবিক সহযোগিতা নিয়ে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। এটি মানবসেবায় অগ্রবর্তী একটি সংগঠন।

[৩] তিনি বলেন, মানুষের সহযোগিতায় এ সংগঠন নিজ কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই, আপনার দেয়া চারটি হুইল চেয়ার শারীরিকভাবে নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে থাকা ৪ জন মানুষকে প্রদান করা হবে। এতে করে তাঁদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা হলেও স্বাচ্ছন্দ আসবে। আপনার দেখানো পথ অনুসরণ করে সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ এবং মানবপ্রেমী জনগণ মানুষের পাশে এসে দাঁড়াতে উদ্বুদ্ধ হবে।

[৪] বৃহষ্পতিবার নগরভবনের মেয়র কার্যালয়ে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান ডিএসসিসি ব্যারিস্টার তাপসের সাথে সাক্ষাত করেন।

[৫] হাইকমিশনার মাসুদ মান্নান বলেন, তুরস্ক সরকারের মানবসেবা ধর্মী সংগঠন সংস্থা টিকা এর সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট কিভাবে একতাবদ্ধ ও সমন্বিত পন্থায় দুর্দশাগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে পারে, এ বিষয়ে তিনি উদ্যোগ গ্রহণ করবেন।

[৬] এ সময় সময় প্রধান নিবার্হী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরীফ খান, এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ পারভেজ উদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ