শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান সামুর জানাযা ও দাফন সম্পন্ন

আব্দুল লতিফ: [২] বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সংগ্রাপুর ইউনিয়নের মানিকপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় বলে তার পরিবার সূত্র জানিয়েছে।

[৩] সাবেক সন্ধ্যানপুর ইউনিয়নের (বর্তমান সংগ্রামপুর ইউনিয়ন) ১৯৭৮ ও ১৯৮৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে ১৯৯০ সাল, ২০০৯ এবং ২০১৪ সালের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন সামু। ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহব্বায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

[৪] গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টায় ঢাকার বনশ্রীতে শমরিতা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দির্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হৃদরোগ এবং বয়স্কজনিত নানা রোগে ভুগছিলেন।

[৫] মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে এবং ২ ছেলে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে তার নামাজে জানাজায় মানুষের ঢল নামে।

[৬] জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, পৌর মেয়র শহীদুজ্জামান খান শহীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া, প্রমুখ।

[৮] এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতাকর্মী জনপ্রতিনিধিরা সহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন। অশ্রুসিক্ত নয়নে তারা তাদের নেতাকে শেষ বিদায় প্রদান করেন। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়