শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সত্যি হচ্ছে গুঞ্জন, সারার সঙ্গে রোমান্স করবেন টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক : টাইগার শ্রফ ও সারা আলী খান, বর্তমানে বলিউডে অন্যতম জনপ্রিয় দুই অভিনয়শিল্পী। অবশেষে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন তারা।

সারা বলিউডে পা রাখার পর থেকেই টাইগারের সঙ্গে তার সিনেমায় অভিনয়র গুঞ্জন শোনা যাচ্ছিল। কিছুদিন আগে ‘হিরোপান্তি টু’সিনেমায় এই অভিনেত্রীকে প্রায় চূড়ান্ত করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

কিন্তু মাদক কাণ্ডে সারার নাম জড়ালে তার পরিবর্তে সিনেমাটিতে তারা সুতারিয়াকে নেওয়া হয়।

বলিউডহাঙ্গামা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাঘি ফোর’সিনেমায় টাইগার বিপরীতে পর্দায় হাজির হবেন সারা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘বাঘি ফোর সিনেমার জন্য সারা সবার চেয়ে এগিয়ে আছেন। হিরোপান্তি টু সিনেমায় তাকে প্রায় চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরে তারা সুতারিয়াকে নেওয়া হয়। কিন্তু সাজিদ এক কথার মানুষ। তিনি এই অভিনেত্রীকে বাঘি ফোর সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সারারও তার চরিত্রটি পছন্দ হয়েছে এবং তার টিম শিডিউলের বিষয়টি নিয়ে কাজ করছে।’

এদিকে বর্তমানে বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত টাইগার শ্রফ। ‘হিরোপান্তি টু’র পর ‘বাঘি ফোর’  সিনেমার শুটিং শুরু করবেন তিনি। অন্যদিকে, সারার ঝুলিতেও একাধিক সিনেমা রয়েছে। ‘আতরাঙ্গি রে’ ছাড়াও ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে তাকে।  সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ