শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে গবেষণা সেন্টার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ড. আখতারুজ্জামান

শরীফ শাওন: [২] উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু নারী-পুরুষের অংশগ্রহণে সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চেয়েছিলেন। যা আজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল দর্শন।

[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আরও বলেন, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এ ব্যাপারে সর্বদা বঙ্গবন্ধুকে
অনুপ্রেরণা ও উৎসাহ জুগিয়েছেন। সমাজ, সভ্যতা ও নারীর অগ্রগতির স্বার্থে বঙ্গমাতাকে গভীরভাবে মূল্যায়ন ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি
গবেষণা সেন্টার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

[৪] মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার চিন্তা-ভাবনা ও দর্শন ধারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার
নারীর ক্ষমতায়ন, মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়