শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাম ও ফলনে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরাঞ্চলে বাড়ছে গমের চাষ

আশরাফ আহমেদ: [২] কিশোরগঞ্জের হোসেনপুর চলতি রবি মৌসুমে ব্রহ্মপুত্রের বিস্তৃর্ণচরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় আধুনিক উন্নত জাতের গম চাষ হয়েছে। খরচ কম ও স্বল্প পরিশ্রমে গতবার অধিক ফলন ও ভালো দাম পাওয়ায় এই জনপদের চাষীরা এবার আগ্রহী হয়েছেন গম আবাদে। অনুকূল আবহাওয়া ও সার, বীজ , কীটনাশকের দাম কম থাকায় বাম্পার ফলনের সম্ভাবনায় গম চাষিদের মুখে ফুটেছে হাসি।

[৩] কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত মওসুমে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪০ হেক্টর। এবার গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০হেক্টর জমিতে।

[৪] সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার চরকাটি হারী, সাহেবের চর, চর হাজীপুর, চরবিশ্বনাথপুর ,পুমদী গ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলে আধুনিক পদ্ধতিতে গমের চাষ করা হয়েছে। সোনালি, বলাকা, বারি-১, জাতের গম বেশি চাষ করা হয়েছে। গমের শীষ বাতাসে দোল খাচ্ছে। চারিদিকে সবুজের সমারোহ। ফাগুনের খরা রোদে গমের শীষ গুলো সোনালী আভা ধারন করবে। অল্প কিছুদিনের মধ্যেই গম কাটা শুরু হবে। গম কাটা, মাড়াইনিয়ে ব্যস্ত হয়ে পড়বে চাষীরা।

[৫] উপজেলার সিদলাইউনিয়নেরসাহেবেরচর গ্রামের গম চাষী দুলাল, মানিক ও আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল গ্রামের মোস্তফা ,হেকমতসহ অনেকেই জানান, অন্যান্য ফসলের তুলনায় গমের বাজার দাম বেশিহওয়ায় গম চাষ করে লাভবান হওয়ার চেষ্টা করছি। গম চাষে খরচ কম করে অধিক ফলন পাওয়াযায় বলে জানান তারা। সম্পাদনা: অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়