শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নিয়ে সুস্থ আছি, কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া হয়নি: সুবর্ণা মুস্তাফা

শিমুল মাহমুদ: [২] সোমবার দুপুরে সংসদ ভবন চত্বরে কোভিড ১৯ ভ্যাকসিন নেন অভিনয়শিল্পী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা । সন্ধ্যায় তিনি জানান, কোনো রকম ব্যথা, অসস্তি বা জ্বর জ্বর ভাব কোনোটাই আমার হয়নি। আমি সুস্থ্য আছি এবং ভালো আছি। দেশবাসীকে বলবো আপনার নিজের নিরাপত্তার জন্য টিকা নিন। সরকার আপনার সুস্থ্যতার কথা ভেবেই অনেক টাকা খরচ করে টিকা এনেছে।

[৩] তিনি বলেন, ইংরেজিতে একটি কথা আছে। Prevention is better than cure (প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো)। আমাদের বুঝতে হবে ভ্যাকসিন হচ্ছে- Prevention। সুতরাং বৃদ্ধিমানের কাজ হবে টিকা নিয়ে নেওয়া।

[৪] করোনার ভ্যাকসিন এত দ্রুত মানুষের জন্য সহজপ্রাপ্য করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেন, দেশের মানুষের প্রতি আপনার মায়া, যত্ন, মমতা, ভালোবাসা ও দায়িত্ব কতটা, তা এই উদ্যোগের মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো। অনেককে বলতে শুনেছি, বাংলাদেশে ভ্যাকসিন আসতে দেড় দুই বছর সময় লাগবে। এখন তো সবাই প্রমাণ পেল। আমি বলতে চাই, না জেনে আগাম কোনো কিছুই বলা ভালো না। বেশি ভালোও তো ভালো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়