শিরোনাম
◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট ◈ নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় যাঁরা ◈ নতুন চাকরি পেলেন সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনইয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার শুরু

ইমরুল শাহেদ: [২] তিনি সোমবার জেরুজালেমের একটি আদালতে সশরীরে উপস্থিত হয়েছিলেন। তার বিরুদ্ধে আনা দুর্নীতি মামলাগুলোর আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে এদিন। আর কয়েক সপ্তাহ পরেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। টাইমস অব ইন্ডিয়া

[৩] গত বছর প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং আরও তিনটি পৃথক কাজে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে গত কয়েক মাস থেকেই। করোনাভাইরাস মহামারীতে তার সরকারের ভূমিকারও সমালোচনা করছেন বিক্ষোভকারীরা। শুনানির সময় বিক্ষুব্ধরা আদালতের বাইরে দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকেন, যা আদলতের ভেতর থেকেও শোনা যাচ্ছিল।

[৪] তাকে অভিযুক্ত করা হয়েছে সম্পদশালী বন্ধুদের কাছ থেকে অকাতরে উপহার গ্রহণের কারণে। তার এবং তার পরিবারকে প্রচারে আনার বিনিময়ে একজন ক্ষমতাসম্পন্ন মিডিয়া মোগলকে সুবিধা প্রদানের অভিযোগও আনা হয়েছে। লকডাউনে জনসমাবেশের ওপর বিধিনিষেধ থাকায় গত মাসের শুনানি এ মাসে গড়িয়েছে।

[৫] ইসরায়েলের নেতৃত্বের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকাকালীন কোনো প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগে বিচার শুরু হলো। ইসরায়েলের আইন হলো যদি কোনো মন্ত্রী অপরাধী অভিযুক্ত হন, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী সে আওতায় পড়েন কিনা তা নিয়ে সরাসরি কিছু বলা হয়নি।

[৬] নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এসব হচ্ছে আইনশৃংখলা বাহিনী ও মিডিয়ার এক ধরনের কল্প-কাহিনী। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়