শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩২ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের কাটিয়া (স্টাফকোয়াটার) এর সামনে এঘটনাটি ঘটে।

[৩] নিহত ওই শ্রমিকের নাম হাবিবুর রহমান ভুট্টো (৩৮)। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ৩নং দমোদরপুর বটতলা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুর রহমান ভুট্টো সাতক্ষীরায় বিদ্যুতের পোল বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করতো। সোমবার সকালে কাটিয়া ফিডারের কাজ করার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ অফিসকে সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন। তারা সাথে সাথে ওই ফিডারের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে, একই স্থানে পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে টেক্সটাইলস মিলস ফিডারে উঠে পড়েন।

[৫] এ সময় তিনি ৩৩ হাজার কে.বি ভোল্টেজের লাইনে হাত লাগানোর সাথে সাথে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

[৬] সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ওই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়