শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে নির্যাতন করে গৃহকর্মীকে রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী-স্ত্রী আটক

আব্দুল্লাহ আল আমীন: [২] ময়মনসিংহে নির্যাতিত শিশুকে ফেলে যাওয়ার সময় ব্যাংক কর্মকর্তা সস্ত্রীক আটক করে পুলিশে দিয়েছে জনতা।

[৩] আটককৃতরা হলেন, মিজানুর রহমান ও তার স্ত্রী মুন্নী। মিজানুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সে অগ্রনী ব্যাংকে চাকরী করেন বলে জানা গেছে।

[৪] নির্যাতিত গৃহকর্মী নিশি (১১) জেলার নান্দাইল উপজেলার রাজবাড়ি গ্রামের প্রতিবন্ধী মুজিবুর রহমানের মেয়ে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে ভিক্টিম শিশুর মুজিবুর রহমান বাদী কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

[৫] এর আগে ওই দিন বিকালে পাটগুদাম ব্রীজ মোড়ে আহত গৃহকর্মী লিলিকে তার বাবা মুজিবুর রহমানের কাছে বুজিয়ে দেয়ার দিয়ে চলে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

[৬] পুলিশ জানায়, তিন বছর আগে জেলার নান্দাইল উপজেলার রাজাবাড়ী গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মজিবুরের ১০ বছরের শিশু কন্যা লিলি ঢাকার ধানমন্ডীতে ব্যাংকার মিজানের বাসায় গৃহকর্মী কাজ যান।

[৭] টানা তিন বছর আটকে রেখে প্রভাবশালী অগ্রণী ব্যাংক কর্মকর্তা মিজান ও তার স্ত্রী মুন্নী মেয়েটিকে হাতপা বেঁধে লাঠি পেটা, গরম খুন্তি দিয়ে চেকা দেয় এবং গরম পানি ঢেলে সারাদেহ ঝলসে দেয়।

[৮] এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই সুব্রত সাহা বলেন, ৯৯৯ কল পাওয়ার পর পুলিশ গিয়ে শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে। আটক ব্যাংকার মিজান ও স্ত্রী মুন্নীকে গ্রেফতার দেখানো হবে। কোতুয়ালী থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়