শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কামরুল হাসান মামুন: বাংলাদেশের ৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি তদন্ত শুরু হয়েছে। এর আগে আরো ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ইউজিসি। সংখ্যাটা বুঝতে পারছেন? ২১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে। ফেসবুক থেকে

বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যক্তির উপর নৈতিক স্খলন বা দুর্নীতির অভিযোগ। কল্পনা করা যায়? এমনি এমনি কি আর দেশে চোর বাটপার দুর্নীতিবাজদের বাম্পার ফলন ঘটছে। মানুষগড়ার কারখানার দাযিত্বে থাকা মানুষদের যদি ন্যূনতম নৈতিকতা না থাকে সেই কারখানা কেমন হয় তার শ্রেষ্ট উদাহরণ সম্ভবত এই বাংলাদেশেই পাওয়া যাবে।

প্রশ্ন হলো এই দায় কার? এর দায় সম্পূর্ণভাবে বর্তায় সরকারের উপর। সরকারতো এমন মানুষ খুঁজে খুঁজেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি বানায়। এটাতো কোন আশ্চর্য হওয়ার কিছু নাই। কারণ আপনি দেখবেন কারা দলকানা। সরকারই চায় এদের মাধ্যমে তাদের দল করা দলান্ধদের নিয়োগ দিক। তাই সরকারই প্রথম তাদের নৈতিকতার স্খলন ঘটায়। একবার যখন স্খলন ঘটেই যায় তখন আর রাখঢাক করা কেন?

আর বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দলান্ধ রাজনীতি তারাই করে যারা সুবিধাবাদী, ধুরন্ধর, তোষামোদকারী। এদেরকে যখন ভিসি হিসাবে নিয়োগ দেওয়া হয় এরা মনে করে তাদের উপর সরকারের সুরক্ষার ছাতা আছে। সেই ছাতা তাদের সকল মুশকিল থেকে রক্ষা করবে এবং করছেও। এইরকম টিকা দেওয়া থাকলে একজন ভালো মানুষও দুর্নীতি করতে টেম্পটেড হবে।
এই দেশের উচ্চ শিক্ষার মান কোনদিনই ভালো হবে না যতদিন না সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তাদের রাজনীতিতে ব্যবহার বন্ধ না করে। আর উচ্চ শিক্ষার মান ভালো না হলে স্কুল কলেজের শিক্ষার মানও ভালো হবে না কারণ সেখানকার শিক্ষকতো বিশ্ববিদ্যালয় থেকেই আসে।

  • সর্বশেষ