শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০২ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুর্কি সিরিজ দেখে মার্কিন নারীর ‘ইসলাম গ্রহণ’

ডেস্ক রিপোর্ট : তুরস্কের একটি জনপ্রিয় টিভি সিরিজ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক মার্কিন নারী। ‘রেসুররেকশন : আরতুগ্রুল’ নামের ওই সিরিজ দেখে তিনি ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইসলাম ধর্ম গ্রহণের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা ওই নারীর নাম রাখা হয় খাদিজা। তিনি নেটফ্লিক্সে প্রথম এই সিরিজ দেখেন। তিনি বলেন, ‘ওই সিরিজটি যখন চোখে পড়ল, তখন দেখা শুরু করলাম। ওই সিরিজের কয়েকটি পর্ব দেখার পর ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি হলো।’

সিরিজটি সম্পর্কে ওই নারী বলেন, ‘এটি এমন একটি ইতিহাস, যা সম্পর্কে আমি কিছুই জানতাম না।’ মহিউদ্দিন ইবনে আরাবির সংলাপগুলো তার জীবনের একটি নতুন অর্থ দাঁড় করিয়ে দিয়েছে। তার (মহিউদ্দিনের) কথাগুলো তাকে অনেক ভাবিয়েছে। তাকে মাঝে মাঝে কাঁদিয়েছেও।

এই সিরিজের প্রতিটি পর্ব তিনি চারবার করে দেখেছেন। তিনি আবারও দেখা শুরু করেছেন। সিরিজটি ইসলামের প্রতি তার দৃষ্টিভঙ্গির ওপর দারুণ প্রভাব ফেলেছিল বলে জানান।

তিনি বলেন, ‘আমি নতুন ইতিহাস শিখতে পছন্দ করি। এটি দেখে আমার চোখ খুলে গেছে, আমি ধর্ম সম্পর্কে যা জানি সে বিষয়ে। আমি এই বিষয়ে আরও জানতে চেষ্টা করি।’

ওই নারী জানান, ইতিহাস নিয়ে জানার কৌতূহলই মূলত তাকে এই সিরিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এই সিরিজ দেখার পরে তিনি ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন।

ইসলাম গ্রহণের আগে ওই নারী ছিলেন একজন ব্যাপটিস্ট ক্যাথলিক। ইসলাম নিয়ে তার সমস্ত প্রশ্নগুলো পরিষ্কার হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি ইসলামের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। ইসলাম সম্পর্কে আরও জানার জন্য কুরআনের ইংরেজি ভার্সন পড়ার বিষয়টি উল্লেখ করে তিনি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন। পরে এই প্রক্রিয়াটি ব্যাখ্যাও করেন। একপর্যায়ে তিনি আশেপাশের একটি মসজিদে প্রবেশ করে তার ব্যাপারে বলেন। তাকে দেখে মুসলিমরা বিস্মিত হন। তিনি বলেন, ‘আমি ঠিক সেদিনই মুসলিম হয়েছি।’ সূত্র: আনাদলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়