শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৬ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরআনে হাফেজদের ভাড়া নেয় না এই গাড়ি, জানালেন সাইফুদ্দিন

ডেস্ক রিপোর্ট : 'কোরআনে হাফেজদের যাতায়তের জন্য গাড়ী ভাড়া ফ্রি'। বাসের সামনে টাঙ্গানো এমনই একটি পোস্টার। ঢাকা-ফোনী রুটের ওই বাসের নাম 'নিউ যাত্রীসেবা'।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ওই বাসের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। ক্যাপশনে লিখেন ‘Love and respect (ভালোবাসা ও শ্রদ্ধা)।

ঢাকা মেট্রো-ব, ১৪-৮৩৩৯ নম্বরের বাসটির ছবি দেখে ধারণা করা যাচ্ছে, বাসটির রুট পারমিট নেওয়া হয়েছে ঢাকা থেকে ফেনী পর্যন্ত। এই বাসে হাফেজে কুরআনদের থেকে কোনো ভাড়া নেয়া হয় না।

সাইফুদ্দিন নিজের ভেরিফাইড ফেসবুকে ছবিটি পোস্ট করার পর তা ভাইরাল হয়। সাত ঘন্টা আগে শেয়ার করা ছবিটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত লাইক পড়েছে প্রায় ৬৯ হাজার। আর পোস্টটি শেয়ার হয়েছে ৪৫১ বার। মন্তব্য পড়েছে প্রায় ১৫শ'।
সূত্র- বিডিমর্নিং

  • সর্বশেষ