শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৬ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের কেন দরকার পড়লো সেটির ব্যাখ্যা দিয়েছে তারা বাংলাদেশকে

বাশার নূরু: [৩] ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার সরকার আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছে কী কারণে তারা ক্ষমতা দখল করেছে। তারা বলেছে, এক কোটির বেশি ভুয়া ভোট হয়েছে। এই ভুয়া ভোটের কারণে তাদের একটি দায়িত্ব চলে এসেছে।

[৪] এই নতুন সরকারের রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে খবর এসেছে যে মিলিটারি কমান্ডাররা রাখাইনে অবস্থিত রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা তাদের অভিযোগের কথা বলেছে যে তারা চলাফেরা করতে পারে না। আর্মি সরকার বলছে, আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করবো, ধাপে ধাপে অবস্থার পরিবর্তন করবো। এগুলো শুনে কুতুপালং ক্যাম্পে খুব উৎসাহ হচ্ছে। তারা খুশি যে আর্মিরা তাদের অভয় দিচ্ছে।

[৫] তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার উভয় দেশের ডিজি পর্যায়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তারা জানিয়েছে, এই বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। এরমধ্যে কীভাবে এই বৈঠক হবে। তবে তারা জানিয়েছে পরবর্তী সময়ে বৈঠকের বিষয় জানানো হবে।

[৬] শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে এক্সিম ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়