শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনৈতিক বিকাশে পর্যটন খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে: মোস্তাফা জব্বার

শরীফ শাওন: [২] তিনি বলেন, পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটি খাত। খাতটিকে শক্তিশালী হিসেবে গড়তে সরকারের গৃহিত উদ্যোগের পাশাপাশি ট্যুর অপারেটরদের যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

[৩] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার আরও বলেন, পর্যটন এলাকায় ওয়াইফাই নিশ্চিত করার পাশাপাশি মার্কেটিং ও গ্রুপ ট্র্যাকিংসহ বিভিন্ন বিষয়ে ডিজিটাল প্রযুক্তিসহ আধুনিক সুবিধা নিশ্চিত করতে পারলে পর্যটকদের আগ্রহ তৈরি হবে।

[৪] শনিবার রাজধানীতে এক কর্মশালায় তিনি বলেন, কক্সবাজারের সাবরাংয়ে পর্যটকদের জন্য বিশেষ পর্যটন জোন প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিল্পটিতে এক নতুন মাত্রায় রূপ নিয়েছে। দেশে গত এক দশকে গড়ে উঠা অবকাঠামো বিদেশি পর্যটকদের জন্য গ্রহণযোগ্য মাত্রার। বাংলাদেশ ভ্রমণে বিদেশিদের আগ্রহ বাড়িয়ে তুলতে পারলে পর্যটন খাতে আরও সৃদৃঢ় অবকাঠামে গড়ে উঠবে এবং এখাতে বিনোয়োগ বৃদ্ধি পাবে।

[৫] মোস্তফা জব্বার বলেন, একসময় ট্যুরিজমের জন্য দেশে অবকাঠামো ছিল না। তখন সীমিত এলাকায় পর্যটনে আগ্রহী ছিল পর্যটকরা। বর্তমানে টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন, প্রত্নতাত্বিক নিদর্শন বা দেশের প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় ব্যাপক আগ্রহ বেড়েছে।

[৬] এই খাতে কর্মসংস্থানেরও বিরাট সুযোগ রয়েছে। প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে খাতটির জন্য দক্ষ মানব সম্পদ তৈরি ও অবকাঠামো গড়ে তুলতে হবে। অভ্যন্তরীণ ট্যুরিজমের পাশাপাশি আন্তর্জাতিক ট্যুরিজমের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। দেশকে বিদেশে তুলে ধরতে পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ একটি খাত।

  • সর্বশেষ